নিজেকে ‘মৎস্যকন্যা’ দাবি করে অদ্ভুত কাণ্ড নারীর, অতঃপর..

এরিন এলিজাবেথ সাটন। ছবি: সংগৃহীত
প্রতিবেশীর পুকুরে নগ্ন হয়ে সাঁতার কাটতে গিয়ে নিজেকে ‘মৎস্যকন্যা’ বলে দাবি করা এক নারীর অদ্ভুত কাণ্ড ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায়।

স্থানীয় সময় বুধবার (২৮ জানুয়ারি) ভোরে ম্যারিয়ন এলাকার ৪১ বছর বয়সী এরিন এলিজাবেথ সাটনকে ঘিরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রথমে প্রতিবেশীরা অভিযোগ করেন এক নারী তাদের ড্রাইভওয়েতে চিৎকার করছেন এবং এলাকা ছাড়তে অস্বীকৃতি জানাচ্ছেন। পরে শেরিফ বিভাগের এক ডেপুটি ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান সাটন একটি পুকুরে নেমে সাঁতার কাটছেন।

ভারতে প্যারালাইজড বৃদ্ধাকে ধর্ষণ মদ্যপ প্রতিবেশীর, অতঃপর…
ইউনিয়ন প্যারিশ শেরিফ দপ্তরের ভাষ্যমতে, পুকুর থেকে উঠতে বলা হলে তিনি তা অস্বীকার করেন এবং দাবি করেন, তিনি মৎস্যকন্যা হওয়ার চেষ্টা করছেন। পরে তাকে কম্বল দিয়ে ঢেকে উষ্ণ স্থানে নেওয়া হলেও হঠাৎ তিনি পুলিশের দিকে তেড়ে যান। বারবার সতর্ক করার পরও তিনি নির্দেশ মানেননি। এরপর তাকে মাটিতে ফেলে আটক করার সময় তিনি লাথি ও ঘুষি মারতে থাকেন।

তবে শেষ পর্যন্ত তাকে নিয়ন্ত্রণে আনা হয়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তিনি পুলিশ সদস্য ও প্যারামেডিকদের হত্যার হুমকি দেন। পরে চিকিৎসা শেষে তিনি স্বেচ্ছায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

ঘটনায় তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, পুলিশ সদস্যকে মারধর, জনশান্তি বিঘ্ন, মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা এবং অনধিকার প্রবেশসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তার জামিনের জন্য অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ডলার।

 

About SIAM AHAMMED

Check Also

আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ের পর মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *