আরো এক আসনে বিএনপির প্রার্থী বদল, মনোনয়ন পেলেন যিনি

আরো এক আসনে বিএনপির প্রার্থী বদল, মনোনয়ন পেলেন যিনি

আরো এক আসনে বিএনপির প্রার্থী বদল, মনোনয়ন পেলেন যিনি
ফাইল ছবি
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে প্রাথমিকভাবে দেওয়া মনোনয়নে পরিবর্তন এনেছে বিএনপি। আসনটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাড়িতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময়সভায় দলীয় মনোনয়ন পাওয়ার চিঠি তুলে ধরেন আসলাম চৌধুরী। এ সময় নেতাকর্মীদের সব বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

 

এর আগে গত ৩ নভেম্বর আসনটিতে দলীয় প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন সালাউদ্দিন।

About আহাম্মেদ সফি

Check Also

নিজের সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব

নিজের সম্পদের হিসাব প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষ্য অনুযায়ী, দেড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *