বিশ্ব বাজারে কমল সোনার দাম, রেকর্ড ছুঁয়েছে রূপা

দেশের বাজারে সোনার দামে রেকর্ড সৃষ্টি করে এক লাফে ভরিতে বেড়েছে ১৬ হাজার ২১৩ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে, যা আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় এই নতুন সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।

উল্লেখ্য, গয়না কেনার ক্ষেত্রে এই নির্ধারিত দামের সাথে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অতিরিক্ত যুক্ত হবে। তবে মজুরির হার গয়নার নকশার ওপর ভিত্তি করে কমবেশি হতে পারে।

সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। নতুন তালিকা অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৮ হাজার ৫৭৩ টাকা এবং ২১ ক্যারেট রুপার দাম ৮ হাজার ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার এই লাগামহীন মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতা ও গয়না ব্যবসায়ীদের মধ্যে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

 

About SIAM AHAMMED

Check Also

জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

ভোটাধিকার গণতন্ত্রের অন্যতম মৌলিক ভিত্তি। কিন্তু এই অধিকার জালিয়াতির মাধ্যমে অপব্যবহার করা হলে প্রশ্নবিদ্ধ হয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *