কয়েক দফা বাড়ার পর দেশের বাজারে কমলো সোনার দাম

টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর এবার সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১৪ হাজার ৬৩৯ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৭৯ টাকা।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাজুস।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট হলমার্ককৃত সোনার দাম প্রতি গ্রাম ২৩ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে দেশীয় পরিমাপ অনুযায়ী প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৭৯ টাকা।

এছাড়া ২১ ক্যারেট হলমার্ককৃত সোনার প্রতি গ্রাম দাম নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ২০৫ টাকা, যা ভরিপ্রতি ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৯ হাজার ৩৫ টাকা ধরা হলে প্রতি ভরির দাম দাঁড়ায় ২ লাখ ২২ হাজার ২৫ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার প্রতি গ্রামের দাম ধরা হয়েছে ১৫ হাজার ৬৭৫ টাকা, যার ভরিপ্রতি বাজারমূল্য দাঁড়াবে ১ লাখ ৮২ হাজার ৮৩২ টাকা।

এর আগে গত ২৯ জানুয়ারি সকালে দেয়া এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যোগ হবে।

About SIAM AHAMMED

Check Also

আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ের পর মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *