মেঘনায় ভাসছিল অজ্ঞাত নারীর লাশ

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ি।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গজারিয়া থানাধীন বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামে আব্দুল মোনায়েম অটো ব্রিকস সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গজারিয়া নৌপুলিশ সূত্র জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখার খবর পেয়ে নৌপুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় নদী থেকে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহটি আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর বলে ধারণা করা হচ্ছে। মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

বরগুনায় বাবার বিরুদ্ধে স্কুলপড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ, অতঃপর…
এ বিষয়ে গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শরজিৎ কুমার ঘোষ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

About SIAM AHAMMED

Check Also

আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ের পর মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *