মা ভোটকেন্দ্রে, পুকুরে ডুবে ছেলের মৃত্যু

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে হাসান নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঠিক ওই সময় তার মা ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে গিয়েছিলেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের খোরদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাসান ছিল একই উপজেলার শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। তার মা সুমিতা খাতুন।

এদিন সকালে সুমিতা খাতুন ভোট দিতে যান। বাড়িতে ফিরে তিনি হাসানকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে পার্শ্ববর্তী পুকুরে হাসানের লাশ ভেসে থাকতে দেখেন গ্রামবাসী।

এলাকা সূত্রে জানা গেছে, ইসরাইল হোসেনের স্ত্রী সুমিতা খাতুন তাদের চার বছর বয়সী যমজ সন্তান হাসান ও হুসাইনকে নিয়ে আলমডাঙ্গার খোরদ গ্রামে পিতা লাল্টু মালিথার বাড়িতে বেড়াতে এবং ভোট দিতে এসেছিলেন।

সকালে বাড়ির বড়রা যমজ হাসান ও হোসাইনকে বাড়িতে রেখে স্থানীয় ভোটকেন্দ্রে ভোট দিতে যান। ভোট দিয়ে ফিরে এসে মা সুমিতা খাতুন বাড়িতে না পেয়ে হাসানকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল ১০টার দিকে বাড়ির অদূরে একটি পুকুরে হাসানের নিথর দেহ ভাসতে দেখেন তিনি।

তাকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু হাসানকে মৃত বলে ঘোষণা করেন।

About SIAM AHAMMED

Check Also

দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত?

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়নোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *