৫ নেতাকে দলে ফেরাল বিএনপি

৫ নেতাকে দলে ফেরাল বিএনপি
সংগৃহীত ছবি
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বুধবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

 
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান টিপু, হারুন অর রশিদ, শাহ আমিনুল ইসলাম আমিন, পঞ্চগড় জেলাধীন বোদা উপজেলার ২নং ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট  মো. হাবিব আল-আমীন ফেরদৌস, দেবীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহিম ও পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বুধবার তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

About আহাম্মেদ সফি

Check Also

নিজের সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব

নিজের সম্পদের হিসাব প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষ্য অনুযায়ী, দেড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *