এভারকেয়ারে মায়ের পাশে তারেক রহমান (ভিডিও)

এভারকেয়ারে মায়ের পাশে তারেক রহমান

ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে তিনি সংবর্ধনাস্থল ত্যাগ করে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তার মা বেগম খালেদা জিয়া। সন্ধ্যা ৬টার দিকে তারেক রহমানকে বহনকারী গাড়িটি হাসপাতালে প্রবেশ করে।

খালেদা জিয়াকে দেখতে আগেই রাজধানীর গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তারা দুপুর ১২টা ৫৫ মিনিটে গুলশানের বাসায় পৌঁছান। বিমানবন্দর থেকে সরাসরি বাসায় এসেছিলেন তারা।

এর আগে, দুপুর পৌনে চারটার দিকে লালসবুজ রঙে সাজানো একটি বাসে করে সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে রওনা হওয়ার প্রায় চার ঘণ্টা পর তিনি সংবর্ধনাস্থলে পৌঁছান। সেখানে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত আছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।

এভারকেয়ারে মায়ের পাশে তারেক রহমান (ভিডিও) ভাইরাল

About আহাম্মেদ সফি

Check Also

নিজের সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব

নিজের সম্পদের হিসাব প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষ্য অনুযায়ী, দেড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *