রাজধানীর শাহবাগ এলাকায় একটি বাসার নিজ রুম থেকে কমল (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) রাত ১১টার দিকে আনন্দবাজার ৯/৫, সেক্রেটারিয়েট রোডের ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানান, রবিবার রাতেই কমল নিজের রুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে বিষয়টি টের পেয়ে তার পরিবারের সদস্যরা রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত পৌনে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।
আজ ফের নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ করবে ছাত্রদল
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তবে কি কারণে কমল গলায় ফাঁস লাগিয়েছে, সে সম্পর্কে এখনও তার বাবা কামাল কোনো তথ্য পাননি।
এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
dailymeghna.com
