রায়পুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ অপুকে কুপিয়ে হত্যা

 

নরসিংদীর রায়পুরা উপজেলার উপজেলার মরজাল ইউনিয়নের বাসিন্দা শীর্ষ সন্ত্রাসী আহমেদুল হক অপুকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতের কোনো এক সময় উপজেলার মরজাল এলাকায় এ হত্যাকাণ্ডে ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে স্থানীয় এলাকাবাসী একটি স’মিল এলাকায় রক্তাক্ত অবস্থায় অপুর মরদেহ পড়ে থাকতে দেখে রায়পুরা থানা পুলিশকে খবর দিলে সকাল আনুমানিক ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যাবসা, চালক গ্রেপ্তার
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- অপারেশন) নাজমুল ইসলাম বলেন, ‘স’মিলে শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি অপুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে আহমেদুল লাশ উদ্ধার করে।’

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত অপুর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

About SIAM AHAMMED

Check Also

আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ের পর মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *