দুই বোনকে হোটেলে নিয়ে নির্যাতন, অভিযুক্ত আটক

দুই বোনকে হোটেলে নিয়ে নির্যাতন, অভিযুক্ত আটক। ছবি: সংগৃহীত
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি মহিলা মাদরাসা ও এতিমখানার দুই ছাত্রীকে কৌশলে কক্সবাজারে নিয়ে নির্যাতনের অভিযোগে আয়াত উল্লাহ (৪৩) নামে একজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে অভিযুক্ত আয়াত উল্লাহ মাদরাসা থেকে দুই ছাত্রীকে বের করে রূপনগর এলাকা হয়ে কক্সবাজারে নিয়ে যান। সেখানে একটি হোটেলে তাদের নির্যাতন করেন।

নির্যাতনের শিকার দুই বোনের মধ্যে বড় বোন বর্তমানে ১৬ পারা হেফজ সম্পন্ন করেছে এবং ছোট বোন নাজেরা বিভাগে অধ্যয়নরত।

রাঙ্গামাটির সাথে পুরোদেশের বাস চলাচল বন্ধ
অভিযুক্ত আয়াত উল্লাহ স্থানীয় কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ভুক্তভোগীদের মা গণমাধ্যকে জানান, এ ঘটনার পর তার মেয়েরা তারা মানসিকভাবে ভেঙে পড়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগীদের নিরাপত্তা ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়েছে। মামলা হয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

About SIAM AHAMMED

Check Also

আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ের পর মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *