হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন, নিজেই দিলেন রহস্যময় ইঙ্গিত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের বিয়ে নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। তবে এবার সেই গুঞ্জনে যেন নিজেই ইন্ধন জুগিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মজার হলেও স্পষ্ট কিছু ইঙ্গিতের কারণে ভক্তদের ধারণা, খুব শিগগিরই—সম্ভবত আগামী সপ্তাহেই—বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হানিয়া।

পাকিস্তানি গায়ক আসিম আজহারের সঙ্গে হানিয়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। সম্প্রতি তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই ইন্টারনেটজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা। প্রি-ওয়েডিং আয়োজনের গুঞ্জন, কিছু ছবি ভাইরাল হওয়া এবং সবশেষে হানিয়ার নিজের মন্তব্য—সব মিলিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

এর আগে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) আসিম আজহারের বাসায় একটি কাওয়ালি নাইটের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ব্যাকড্রপ ও পোশাকের রঙে মিল দেখা যায়। এতে অনেকেই ধারণা করেন, প্রি-ওয়েডিং অনুষ্ঠান শুরু হয়ে গেছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় হানিয়ার সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম পোস্টে ভক্তদের মন্তব্যের জবাব। এক ভক্ত জানতে চান, ‘পরের ফাংশন কি ঢোলকি নাইট?’ উত্তরে হানিয়া লেখেন, ‘ডান’। আরেকজন প্রশ্ন করেন, ‘কাল থেকেই শুরু, তাই তো?’—এর জবাবে তিনি বলেন, ‘একদম’।

এদিকে পাকিস্তানি বিয়ের আগে অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হলো মায়ুন অনুষ্ঠান। এতে কনে বা বরকে নির্দিষ্ট সময়ের জন্য ঘরে থাকার নিয়ম থাকে। সাধারণত হলুদ রঙের পোশাক পরানো হয় এবং পরিবারের বড়রা হলুদ, তেল ও প্রাকৃতিক উপাদান মেখে দেন। আনন্দ, গান ও পারিবারিক আড্ডার মধ্য দিয়ে এই অনুষ্ঠান উদযাপন করা হয়, যা সাধারণত ঢোলকি বা মেহেদির আগেই সম্পন্ন হয়। মায়ুন অনুষ্ঠান কবে—এমন প্রশ্নে হানিয়া সংক্ষিপ্ত জবাব দেন, ‘আজ’। তার এই খুনসুটিপূর্ণ মন্তব্যগুলোই ভক্তদের কাছে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে—বিয়ের আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

উল্লেখ্য, এর আগে গ্যালাক্সি ললিউডের উপস্থাপক মোমিন আলি মুনশি দাবি করেছিলেন, ২০২৬ সালেই বিয়ের পরিকল্পনা করছেন হানিয়া আমির ও আসিম আজহার। সেই বক্তব্যের পর থেকেই জল্পনা আরও গতি পায়। তবে এত আলোচনার পরও এখনো পর্যন্ত হানিয়া আমির কিংবা আসিম আজহার কেউই আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর নিশ্চিত করেননি। ফলে ভক্তদের অপেক্ষা এখন শুধুই সেই চূড়ান্ত ঘোষণার।

About SIAM AHAMMED

Check Also

রাজনীতির মাঠে যে দামে বিক্রি হচ্ছে সোনা

আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *