
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার পিএবি সড়কে এ ঘটনা ঘটে।
প্রচণ্ড শীতের মধ্যে চার বছর বয়সী শিশু আয়শাকে তার ছোট ভাইকে আগলে ধরে বসে থাকতে দেখা যায়। স্থানীয়দের প্রশ্নের জবাবে আয়শা জানায়, তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। তার নাম আয়শা এবং ছোট ভাইয়ের নাম মোরশেদ।
খবর পেয়ে স্থানীয় হাজিগাঁও ঝিওরি গুচ্ছগ্রামের সিএনজিচালক মহিম উদ্দিন মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি বলেন, ‘সন্ধ্যার পরও দেখি শিশুরা রাস্তায় বসে আছে।
মহিম উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার বলেন, ‘দুই শিশুই অসুস্থ ছিল। ছোট শিশুটি শারীরিকভাবে প্রতিবন্ধী।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, ‘সড়কের পাশে পাওয়া দুই শিশুকে উদ্ধার করে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেফ হোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ ও সমাজসেবা বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।’
dailymeghna.com
