সোনার দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

দেশের বাজারে টানা ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে সোনার দাম কমানোর সুখবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মূল্যবান এই ধাতুর দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এই সিদ্ধান্তের ফলে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ক্রেতাদের গুণতে হবে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কিছুটা কমেছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় এবং দেশীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার সকাল থেকেই সারাদেশে জুয়েলারি দোকানগুলোতে নতুন এই দর কার্যকর হবে।

সোনার দামের এই পরিবর্তন কেবল ২২ ক্যারেটের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অন্যান্য মানের সোনার ক্ষেত্রেও দাম আনুপাতিক হারে কমানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দামেও বড় ধরনের পরিবর্তন আসবে। তবে সোনার দাম কমলেও রূপার পূর্বনির্ধারিত দাম অপরিবর্তিত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।

About আহাম্মেদ সফি

Check Also

ত্বকের ৫ পরিবর্তনে ধরা পড়বে ফুসফুস ক্যা’ন’সা’র, জেনে নিন

বিশ্বে সবচেয়ে বেশি প্রাণঘাতী ক্যানসারের মধ্যে অন্যতম ফুসফুস ক্যানসার। বিশেষ করে পুরুষদের মধ্যে এ রোগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *