গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজশাহীর বেশ কিছু এলাকায় সকাল থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নেসকো (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি)।নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১/০.৪ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য ৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।এর আওতাধীন এলাকাগুলো হলো—পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া, মহলদারপাড়া, শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া, দেবেশিংপাড়া আমবাগান, ভদ্রা, উপর-ভদ্রা।এছাড়াও শিরোইল, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুরমোড়, মুন্নাফের মোড় এবং আশপাশের এলাকাতেও পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।