ধানের শীষের বিরুদ্ধে গিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নওগাঁর মহাদেবপুরে বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৫ জানুয়ারি) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের দলীয় প্যাডে স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়।
সাময়িক বহিস্কৃত আবুল কালাম আজাদ স্বপন মহাদেবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক এবং দুলাল হোসেন যুগ্ম সম্পাদক।
বিজ্ঞাপন
সাময়িক বহিষ্কারাদেশে বলা হয়, মহাদেবপুর উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থীর বিরুদ্ধে বিরুদ্ধাচারণে লিপ্ত রয়েছেন। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী কর্মকাণ্ডের জন্য আপনার দলীয় পদমর্যাদাসহ দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে তাদের দলীয় সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বলা হয়। একইসঙ্গে জেলা বিএনপির সব নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তাদের সঙ্গে দলীয় কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
সাময়িক বহিষ্কারের বিষয়টি মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সার্কেল এসপির স্বামীর সঙ্গে তর্ক, বাসচালককে ‘অফিসে ডেকে বেধড়ক পিটুনি’
জানতে চাইলে এদিন বিকেলে সাময়িক বহিষ্কৃত দুলাল হোসেন মুঠোফোনে বলেন, এখনও প্রতীক নিয়ে নির্বাচন শুরু হয়নি। আগামী ২০ তারিখের পর শুরু হবে। তার আগেই কিভাবে বহিষ্কার করা হয়েছে এটা আমার বোধগম্য নয়। আমরা ধানের শীষের লোক, ধানের শীষের পক্ষেই কাজ করবো। এছাড়া বিএনপি বৃহৎ দল হওয়ায় সারা বাংলাদেশে একাধিক প্রার্থী ছিল। একেকজন তাদের পছন্দের নেতাকে সমর্থন দিয়েছিল।
একইভাবে ধানের শীষের বিরুদ্ধে যাওয়ার সুযোগ নেই জানিয়ে সাময়িক বহিষ্কৃত আবুল কালাম আজাদ স্বপন মুঠোফোনে বলেন, এই আসনে তিনটা প্রার্থী থাকার কারণে আমি এক জনের পক্ষে ছিলাম। আর আগামী ২০ তারিখ থেকে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা শুরু হবে। আমি কখনও ধানের শীষের বিরুদ্ধে যাইনি। কখনও ধানের শীষের বিরুদ্ধে কাজ করতে চাই না। অবশ্যই ধানের শীষের পক্ষেই কাজ করবো। এছাড়া বহিষ্কারের নোটিশ এখনও পাইনি।
Copied from: https://rtvonline.com/
dailymeghna.com