জানা গেলো লন্ডন থেকে কখন ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। বিএনপি তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে তুলতে নানা কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, তিনি ২৪ ডিসেম্বর লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। তার ফ্লাইট হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২, যা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর ২৫ ডিসেম্বর দুপুর ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। দীর্ঘ ১৭ বছর পর তার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের নানা প্রান্তে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে লন্ডনের হিথরো বিমানবন্দরে ভিড় না করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি তারেক রহমান বিশেষ অনুরোধ জানিয়েছেন।

দেশে পৌঁছানোর পর তিনি গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন, যদিও বাড়ির সংস্কার কাজ এখনও চলমান। যদি কাজ পুরোপুরি শেষ না হয়, তবে আপাতত পাশে থাকা মা খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’-য় অবস্থান করবেন বলে জানিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
এবারের প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবেও চিহ্নিত হতে যাচ্ছে।

About আহাম্মেদ সফি

Check Also

নতুন জরিপে উঠে এলো বিএনপি-জামায়াত কত শতাংশ ভোট পেতে পারে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। জাগরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *