সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় বলোদিয়ায় (সিটি কর্পোরেশন) কর্মরত এক বাংলাদেশি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় বলোদিয়ায় (সিটি কর্পোরেশন) কর্মরত এক বাংলাদেশি যুবককে সম্মাননা ও উপহার প্রদান করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীদের মতে, বাংলাদেশি যুবকটি দীর্ঘ সময় ধরে রোদ-গরমের মধ্যে দায়িত্বশীলভাবে রাস্তা পরিষ্কার ও সেবা কার্যক্রমে নিয়োজিত ছিলেন। তার নিষ্ঠা ও সততা দেখে উপস্থিত কর্তৃপক্ষ তাকে কাছে ডেকে সংবর্ধনা প্রদান করেন

এসময় তাকে উপহার হিসেবে নগদ অর্থ, একটি গিফট প্যাকেট এবং বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয় বলে জানা গেছে। পাশাপাশি তার সঙ্গে সৌদি কর্মকর্তারা একাধিক ছবি তোলেন।

ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। অনেকেই মন্তব্য করেছেন—
“পরিশ্রমের সম্মান কখনো নষ্ট হয় না।”

অন্যদিকে, ওই বাংলাদেশি যুবক আবেগাপ্লুত হয়ে বলেন,
“আমি শুধু আমার দায়িত্ব করেছি। আজকে সম্মান পাওয়ায় খুব ভালো লাগছে। পরিবারের জন্য দোয়া চাই।”

About আহাম্মেদ সফি

Check Also

জামায়াতকে ভোট দিলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফকরুল

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *