
মায়ের সঙ্গে শিশু তানিশা বেগম।
জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা রিটনের অসুস্থ মেয়েশিশুর চিকিৎসা টাকার অভাবে বন্ধ হয়ে গেছে।
শিশু তানিশা বেগম ডায়রিয়া আক্রান্ত হলে ভর্তি করা হয় সরকারি হাসপাতালের শিশু ওয়ার্ডে। দুইদিন বারান্দায় অবস্থান করে পান একটি শয্যা। চারদিন ধরে চিকিৎসা নিয়েও এখনও অপরিবর্তিত শিশুটির অবস্থা। বাড়ি থেকে যে টাকা এনেছেন তাও শেষ। ঔষধ কেনার মতো টাকা নেই। অনেকটা অন্ধকার দেখছেন তার মা।
নোয়াখালী হাতিয়ার চরকিং ২২ নং গ্রামে তাদের বসবাস। সে বর্তমানে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয়তলার পশ্চিম পাশের একটি কক্ষে ভর্তি আছে।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিমান চন্দ্র আচার্য জানান, রিটনের মেয়েটি ডায়রিয়া আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আসে। তাকে ভর্তি দেওয়া হয়েছে।
নিহত রিটনের মামা জুয়েল জানান, গত চারদিন আগে ডায়রিয়া আক্রান্ত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। বাড়িতে কোনো পুরুষ না থাকায় শিশুটির মা তাকে নিয়ে আসেন। তাদের আর্থিক অনেক সমস্যা রয়েছে। এরপরও একটি দোকান থেকে বাকিতে কিছু ঔষধ নিয়ে দেওয়া হয়েছে। টাকার অভাবে তার ভালোভাবে চিকিৎসা করা যাচ্ছে না। কেউ কোনো সহযোগিতা করেনি।
dailymeghna.com