যাত্রাবাড়ী ফাঁড়িতে পুলিশ সদস্যের আত্মহত্যা

যাত্রাবাড়ী ফাঁড়িতে পুলিশ সদস্যের আত্মহত্যা

রাজধানীর যাত্রাবাড়ী পুলিশ ফাড়িতে শফিকুল ইসলাম (৪২) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই রাসেল সর্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরে ফাঁড়ির ওয়াশ রুমে লোহার এঙ্গেলের সাথে রশি দ্বারা গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। আইনি প্রক্রিয়া শেষে শফিকুল ইসলাম লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

শফিকুল ইসলাম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মৃত মন্নান মল্লিকের ছেলে। বর্তমানে ফাড়ির ব্রাকে থাকতেন।

এসআই রাসেল সর্দার বলেন, ভোর রাত ৩টা ২৫ মিনিটের দিকে তার বাসায় মোবাইলে মেসেজ পাঠিয়েছিলেন। তিনি দীর্ঘদিন যাবত ঘুমাতে পারেননি। মেয়ের কাছে মেসেজ দিয়েছেন, তোর জন্য কিছু করে যেতে পারিনি। তিনি ২০১৩ সালে চাকরিতে যোগদান করেন।

About SIAM AHAMMED

Check Also

আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ের পর মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *